ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিহত সাংবাদিক নাদিমে কবর জিয়ারত করেছে বিএনপির প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিমে কবর জিয়ারত করেছে বিএনপির প্রতিনিধি দল। রবিবার (১৮ জুন) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে গুমের চর এলাকায় সাংবাদিক নাদিমের পারিবারিক কবরস্থানে শায়িত নাদিমের কবর জিয়ারত করা হয়। প্রতিনিধি দল নিহত সাংবাদিক নাদিমের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।


এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।


কবর জিয়ারত শেষে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন বলেন, যারা স্বাধীন সাংবাদিকতাকে, সত্য সাংবাদিকতাকে ও গণতন্ত্রের বাকরুদ্ধ করতে চায়, তারাই নাদিমকে হত্যা করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑